মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- জাহাঙ্গীর আলম (৩৩)।
শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply