জননেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল
মোঃ মাখন মিয়া প্রতিনিধি হোসেন পুরবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আধুনিক ঢাকার রূপকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা বিশ্বস্ত সিপাহসালার জননেতা মির্জা আব্বাস-এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগরিব নামাজ শেষে হোসেনপুর মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জননেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি কামনা করে উপস্থিত ছিলেন:
মুহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সফল মেয়র ও যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
এডভোকেট মাজহারুল ইসলাম, আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা কৃষক দল।
মোস্তাফিজর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
কামরুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
আসরাফ আলী মৃধা টুটুল, স্থানীয় বিএনপি নেতা।
এ বি এম জহির উদ্দিন সোহেল, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা যুবদল।
মুহাম্মদ মশিউর রহমান চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল ও সাধারণ সম্পাদক, হোসেনপুর প্রেসক্লাব। হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব
এনামুল হক নাঈম, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা ছাত্রদল।
আব্দুল সালাম, সভাপতি, হোসেনপুর উপজেলা কৃষক দল।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তির অন্যতম কাণ্ডারি মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার অনুপস্থিতি দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এসময় মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, ওলামা দল, মহিলা দল এবং মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরিক হন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply