নিজস্ব প্রতিবেদক | হোসেনপুর, কিশোরগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব।
এক ঈদ বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আগমন করেছে খুশির ঈদ। রমজানের এই রোজা শেষে ঈদ বয়ে আনে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই খুশি যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ হিসেবে কাজ করেন। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তিনি সকল সাংবাদিক বন্ধুদের পেশাগত ঐক্য ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, এসকে শাহীন নবাব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ‘দৈনিক জনতার শক্তি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ‘দৈনিক নওরোজ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বার্তার শেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারো ‘ঈদ মোবারক’ জানান।
© All rights reserved © 2022
Leave a Reply