1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বকুল মিয়ার তোড়জোড় - dailyjanatarshakti
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

হোসেনপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বকুল মিয়ার তোড়জোড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

হোসেনপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বকুল মিয়ার তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সদস্য মোঃ বকুল মিয়া

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। পোস্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই শুভেচ্ছা বার্তা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

​বকুল মিয়া দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ স্থানীয় মহলে তাকে পরিচিত করে তুলেছে। উপজেলার সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি চষে বেড়াচ্ছেন জনপদ।

​বকুল মিয়া জানান, হোসেনপুর উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যেই তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

​প্রচারণায় বকুল মিয়ার পক্ষ থেকে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে “ঈদ মোবারক” জানিয়ে শান্তি ও কল্যাণের প্রত্যাশা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি