নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: বকুল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, “হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের এই আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার কাম্য। আমি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।”
বকুল মিয়া হোসেনপুর উপজেলার উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply