1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে রমজানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে রমজানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

হোসেনপুরে রমজানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

এস কে শাহীন নবাব
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি;
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে “রক্তের বন্ধনে শাহেদল ‘ মানবিক সংগঠন টি আজ ২৩ শে ফেব্রয়ারী রোজ সোমবার এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষ একশত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য
সামগ্রী বিতরণ কর্মসূচি করেছেন।
“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই প্রতিপাদ্য সামনে রেখে মানবিক ও সামাজিক সংগঠন “রক্তের বন্ধনে শাহেদল ‘এলাকার অসহায় একশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়। কর্মসূচির আওতায় চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা ও মুড়ি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিবছরের মতো এবারও এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ কার্যক্রম পরিচালনা করেন – মো: আরমান হোসেন শুভ রক্তের বন্ধনে শাহেদল সাধারণ সম্পাদক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জুয়েল মিয়া, কাজল মিয়া, মোঃ মানিক মিয়া, জামান উদ্দীন ও শামছুউদ্দীন ভূইয়া।
এছাড়াও আর্থিক ভাবে সার্বিক সহযোগিতা করেন
সোহানুর রহমান সোহান রক্তের বন্ধনে শাহেদল প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী, রক্তের বন্ধনে শাহেদল
সভাপতি তানিম মিয়া জাপান প্রবাসী।

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বয়ে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি