1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ Time View

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এক পত্রে তিনি বলেন, ‘বহু চড়াই-উতরাই, ত্যাগ ও নির্যাতন অতিক্রম করে বিজয় অর্জনের পাশাপাশি যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছি, সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি, আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’

তিনি আরও বলেন, সম্মান দেওয়া ও নেওয়া, ক্ষমতা দেওয়া ও নেওয়া—সবই আল্লাহর হাতে। তিনি তারেক রহমানকে ক্ষমতা দিয়েছেন ও সম্মানিত করেছেন। কাদের সিদ্দিকী আশা প্রকাশ করেন, আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে এবং সমগ্র জাতি তার মাধ্যমে মঙ্গল লাভ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি