1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুঃসময়ের লড়াকু সৈনিক অসুস্থ মাখন ভাইয়ের পাশে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ কায়সার শহীদ - dailyjanatarshakti
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

দুঃসময়ের লড়াকু সৈনিক অসুস্থ মাখন ভাইয়ের পাশে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ কায়সার শহীদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View

দুঃসময়ের লড়াকু সৈনিক অসুস্থ মাখন ভাইয়ের পাশে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ কায়সার শহীদ
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​যে মানুষটি দুঃসময়ে দলের জন্য রাজপথে পুলিশের ধাওয়া খেয়েছেন, একের পর এক মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কঠিন সময় পার করেছেন—আজ সেই ত্যাগী নেতা গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শয্যাসায়ী।
​কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন আড়াইবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের সাহসী ও পরীক্ষিত নেতা মাখন ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ তাঁর বাসভবনে যান কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ।
​পরিদর্শনকালে তিনি অসুস্থ মাখন ভাইয়ের পাশে কিছুক্ষণ সময় কাটান, তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
​এ সময় জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, “যাঁরা দলের কঠিন সময়ে জীবন বাজি রেখে রাজপথে লড়েছেন, মামলার বোঝা নিয়ে ফেরারি জীবন পার করেছেন, তাঁদের অবদান কখনো ভুলবার নয়। দুঃসময়ের সহযোদ্ধাদের ভুলে যাওয়া নয়—যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকাই আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব।”
​তিনি মাখন ভাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং দলের যেকোনো প্রয়োজনে এবং সংকটে ত্যাগী কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মাখন ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি