1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - dailyjanatarshakti
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

​মোঃ রবিউল আউয়াল কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩০ আগস্ট ২০২৬
​কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্ব, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ মোস্তারী কাদেরী।
​প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিবেশনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
​জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি