।
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ভারতীয় সীমান্তে পুশইনকে কেন্দ্র করে বিজিবি সদস্য মোঃ সুমনের সাহসী প্রতিবাদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কিশোরগঞ্জের হোসেনপুরে এটি এখন “টপ অব দি নিউজে”পরিনত হয়েছে। ফেইসবুকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সবাই অভিনন্দন জানানোর পাশাপাশি মোবাইল ফোনে কল করেও কুশল বিনিময় করছেন। পাশাপাশি নিজেদের অভিব্যক্তি একে অপরকে প্রকাশ করে আনন্দে আত্মহারা হচ্ছেন। প্রসঙ্গক্রমে সুমনের এমনি একজন সতীর্থ নয়া দিগন্ত প্রতিনিধিকে জানান,
সুমন ভাই যদি সত্যি সত্যিই গুলি করে দিতো বিএসএফ—–। তাহলে আপনি কি করতেন? জবাবে বিজিবি সদস্য সুমন বললেন,”আমার বাড়ি কিশোরগঞ্জের চরাঞ্চলে। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে বড় হয়েছি। সীমান্তে চাকুরী করি বিধায় আমার কাছে কর্তব্যই সবচেয়ে বড়। বাড়িতে আমার পরিবার যেমন আছে, তেমনি আমার কাছে তাদের চেয়েও বড় হলো দেশপ্রেম এবং নিজের চাকুরির প্রতি দায়িত্ববোধ ও কমিটমেন্ট। সে কারণেই তীব্র প্রতিবাদ করেছি, জীবনের মায়া করিনি”। খোঁজ নিয়ে জানা যায়, সাহসী বিজিবি সদস্য সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকায়।তবে দীর্ঘদিন ধরে পিতা মাতাসহ হোসেনপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দ্বিপেশ্বর এলাকার নিজ বাসায় বসবাস করছেন। উল্লেখ্য,গত বুধবার জামালপুরের কামালপুর সীমান্তে পুশ ইন ইস্যুতে ভারতের বিএসএফ সদস্যদের গুলি করার মন্তব্যের জেরে সাহসী প্রতিবাদ করে আলোচনায় আসেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি সদস্য সুমন। সুমনের গর্বিত পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার নয়া দিগন্তকে জানান,প্রকৃতপক্ষে নিজ সন্তানের দৃঢ় মনোবল,দেশপ্রেম আর নিজ পেশার প্রতি এমন দায়িত্ববোধ বিজিবি’র অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি।
© All rights reserved © 2022
Leave a Reply