1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ আলমগীর হোসেন - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ আলমগীর হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ আলমগীর হোসেন
​নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হোসেনপুর উপজেলাবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এসকে বাংলা টিভির হোসেনপুর উপজেলা বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার অন্যতম সদস্য মোঃ আলমগীর হোসেন।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। আমাদের মনের পশুত্বকে কোরবানি দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করাই এই ঈদের মূল শিক্ষা। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।”
​তিনি আরও বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। আমরা সবসময় হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে বদ্ধপরিকর। পবিত্র এই আনন্দের দিনে আমি সকলের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। উৎসবমুখর পরিবেশে সুস্থ ও নিরাপদ থেকে সবাই ঈদ উদযাপন করুন, এটাই প্রত্যাশা।”
​পরিশেষে তিনি হোসেনপুর উপজেলার সকল সহকর্মী, সুধীজন, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি