২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ খ্রিঃ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা
মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা পুলিশ কিশোরগঞ্জ।২৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ জনাব আসলাম মোল্লা জেলা প্রশাসক কিশোরগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ খ্রিঃ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল আধারঘন কালরাত ২৫ মার্চ এর গণহত্যা। যেই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালীদের উপর চালিয়েছিলো বর্বর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন প্রায় ৩০ লাখ পুরুষ এবং ২ লাখ মা-বোন। যাদের এমন আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম এমন স্বাধীন রাষ্ট্র আজ তাদেরই স্মৃতিচারণ হচ্ছে।
এসময় কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বলেন- যাদের উপর এমন গণহত্যা চালিয়েছিল আমরা তাদের কাছে আজীবন ঋণী থাকবো, তাদের প্রতি এমন গণহত্যা আমাদেরকে আজীবন ভারাক্রান্ত করবে এবং তাদের এই আত্মত্যাগ আমরাও নিজেদের মধ্যে লালন করবো।
উক্ত স্মৃতিচারণ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রশাসক কিশোরগঞ্জ জেলা পরিষদ, জেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তাগণ, মুক্তিযুদ্ধের কমান্ডারগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2022
Leave a Reply