হোসেনপুরে ধানের শীষের উত্তাল জনস্রোত: উজ্জীবিত নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ।
হোসেন পুর উপজেলা এসকে শাহীন নবাব
প্রতিবেদক
; আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ ( সদর–হোসেনপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষের প্রার্থীর সমর্থনে জেলা বিএনপির উদ্যোগে সর্বশেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠ থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে মিছিলটি শেষ হয়।
হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটারের অংশগ্রহণে মিছিলটি উত্তাল জনস্রোতে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে বলেন—“আমরা সবাই একজোট, ধানের শীষে দেব ভোট”, “মাজহারুল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন।”
এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবার ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি দলের প্রতীক নয়, এটি দেশবাসীর আবেগ, আশা ও প্রত্যাশার প্রতীক।” আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নজীরবিহীন ওই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,সাধারণ সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার , হোসেনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, শফিকুল ইসলাম কাঞ্চন, মনিরুল হক রাজন, মুহাম্মদ মাহবুবুর রহমান,আবুল হাসিম সবুজ, আবুবকর সিদ্দিক বাক্কার,ফরিদ উদ্দিন, এ আই খান শিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাফায়াতুল হাসান সম্রাট, পৌর বিএনপি র সভাপতি শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, হোসেনপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
Leave a Reply