1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ৩ হাজার ঘরবাড়ি - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বাঁশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ৩ হাজার ঘরবাড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

প্রতিনিধি ‍সিদ্দিকুর রহমান

ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে বাঁশখালী উপকূলীয় এলাকায় প্রায় তিন হাজার কাঁচাবাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং মঙ্গলবার রাত থেকে প্রধান সড়কে গাছপালা ভেঙে আনোয়ারা-বাঁশখালী সড়কের যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে।

বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উপজেলার পুইছড়ি, ছনুয়া, চাম্বল, শিলকৃপ, গণ্ডামারা, সরল, বাহারছাড়া, খানখানাবাদ, সাধনপুর, পুকুরিয়ার কাঁচাঘরবাড়ি, গাছপালা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আবু সালেক জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাঁশখালীর উপকূলীয় এলাকায় কয়েক হাজার কাঁচাঘরবাড়ি ভেঙে গেছে। সড়কসহ বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে যাওয়ায় বাঁশখালীর যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। ইতোমধ্যে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতির তালিকা প্রণয়ন করা হচ্ছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি