1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চলচ্চিত্রের নতুন অতিথি জারা'র শেষ কথা - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

চলচ্চিত্রের নতুন অতিথি জারা’র শেষ কথা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View
প্রতিনিধি জোবায়ের বয়ান :ঢাকার চলচ্চিত্রে আরও একজন নতুন নায়িকার আবির্ভাব ঘটলো। তার নাম কাজী জারা। নারী পাচার ও সমাজ সচেতনতা মূলক গল্প নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র ‘শেষ কথা’য় জারা নায়িকা চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী।
কাজী জারা জানান, গ্রামীণ পটভূমির এই ছবিটি ৮ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে। একটানা এটির চিত্রায়ণ শেষ করা হবে।ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম।প্রথমবার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জারা বলেন, সুন্দর একটি মৌলিক গল্পে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এটির গল্প শোনার পর চিন্তা করলাম এই ছবিতে অভিনয় করা উচিত। এমন ধরনের গল্পের জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। শুরুতেই একটি ভালো গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে।
জারা জানান, ‘শেষ কথা’র ছবির টানা শুটিং হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। গাজীপুরে শুটিংয়ের পর ঢাকায় হবে আরও পাঁচ দিন। এরপর কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে। এই ছবিতে আরও অভিনয় করছেন রিনা খান, রেবেকা, বড়দা মিঠু প্রমুখ।
সচেতন ফিল্মসের ব্যানারে নির্মাণ চলতি এই ছবির এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করবেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। গানগুলোতে কণ্ঠ দেবেন সালমা, মনির খান, বেলি আফরোজ ও ভারতের অশোক সিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি