1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৬নং পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুলের রামপুর বাজারে গণসংযোগ। - dailyjanatarshakti
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

হোসেনপুরে ৬নং পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুলের রামপুর বাজারে গণসংযোগ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

হোসেনপুরে ৬নং পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুলের রামপুর বাজারে গণসংযোগ।
মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬নং পুমদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম (বাবুল)।

৪ অক্টোবর, রোজ রবিবার সন্ধ্যায় তিনি রামপুর বাজারে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, একটি উন্নয়নশীল, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গঠনে আমার হাতকে শক্তিশালী করুন। জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংকল্প আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার।”

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ৬নং পুমদী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মাদক নির্মূলে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এসময় তার সাথে স্থানীয় বিএনপি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক পুমদী ইউনিয়ন বি এন পি,রেজাউল করিম সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক পুমদী ইউনিয়ন বি এন পি,মোঃ সুজন মিয়া যুগ্ন আহবায়ক হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,ওয়াসকরুন সভাপতির ৯ নং ওয়ার্ড বিএনপি,সুজন মেম্বার সাধারণ সম্পাদক নয় নং ওয়ার্ড বি এন পি,মোঃ ফিরো মিয়া সদস্য পুমদী ইউনিয়ন বি এন পি,মোহাম্মদ খাইরুল ইসলাম প্রচার সম্পাদক পুমদী ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি