1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রূপসা সোনাদল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে ‘ছাতা’ মার্কায় লড়ছেন আব্দুল কাদির কাজল - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

রূপসা সোনাদল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে ‘ছাতা’ মার্কায় লড়ছেন আব্দুল কাদির কাজল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ Time View

রূপসা সোনাদল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন: সভাপতি পদে ‘ছাতা’ মার্কায় লড়ছেন আব্দুল কাদির কাজল
​মোঃ সুজন মিয়া বিশেষ প্রতিনিধি
রূপসা সোনাদল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ আব্দুল কাদির (কাজল)। নির্বাচনে তার প্রতীক ‘ছাতা মার্কা’।
​নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক রূপ নেওয়ার পর থেকেই সমিতির সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ‘ছাতা মার্কা’র সমর্থনে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মোঃ আব্দুল কাদির (কাজল)-এর পক্ষে সমিতির সর্বস্তরের সম্মানিত সদস্য ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
​সাধারণ ভোটারদের একাংশ জানান, মোঃ আব্দুল কাদির (কাজল) একজন যোগ্য, দক্ষ ও কর্মঠ প্রার্থী। সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের অধিকার আদায়ে তার মতো দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই।
​নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল কাদির (কাজল) বলেন, “সমিতির সম্মানিত ভোটাররা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সভাপতি পদে জয়যুক্ত করেন, তবে রূপসা সোনাদল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর সার্বিক উন্নয়নমূলক কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।”
​সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী নির্বাচনে ‘ছাতা মার্কা’ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সাধারণ ভোটার ও তার সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি