হোসেনপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি খাইরুল ইসলাম এবং সাধারণ মানুষ আসাউজ্জামান জুয়েল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এস. কে. শাহীন নবাব। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আমিনুল হক মাখন মৃর্ধা, হোসেনপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম,আড়াইবারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, হোসেনপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদক রুবেল মিয়া,হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, শাহ আলম বিল্লাল-হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রিফাত মিয়া, সাংগঠনিক সম্পাদক হোসেনপুর মডেল প্রেসক্লাব, সুজন মিয়া জুলাই যোদ্ধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, সাংবাদিক সোহেল মিয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply