হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আজ হোসেনপুর মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
ভোটকেন্দ্রের সামনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই আন্দোলনের যোদ্ধা এবং হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন বলেন, “জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর (কিশোরগঞ্জ-১) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
তিনি আরও যোগ করেন:
”আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, মাজহারুল ইসলাম ভাইকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো।”
নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানা গেছে। নেতা-কর্মীরা কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে থেকে ভোটারদের সহায়তা করছেন।
© All rights reserved © 2022
Leave a Reply