কিশোরগঞ্জ ১আসনে জননেতা মাজহারুল ইসলামের পক্ষে স্বেচ্ছাসেবক দলের বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযো
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে মাঠে নেমেছে সেচ্চাসেবক দলের নেতাকর্মী রা ও বিএনপি এর অঙ্গ-সংগঠন। এরই অংশ হিসেবে আজ কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে হোসেনপুর পৌর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিশাল মিছিল উপস্তিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন
অনুষ্ঠান শুরুর আগে হোসেনপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের শত শত নেতা-কর্মী একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় “মাজহারুল ইসলামের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে অনুষ্ঠিত হওয়া সভায় নেতা-কর্মীরা তিন বারের সফল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্য ও মূল আলোচনা
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ বিএনপির এক পরীক্ষিত নেতা। সদর ও হোসেনপুরের উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তাকে এই অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ দিতে হবে।”
মিছিলে সেচ্চাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা মো. শওকত হোসেন,আল আমিন ভূঁইয়া, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল সুজন মিয়া যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা, রুহুল আমিন সুমন আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল,
মাসুদ মীর সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল,
আবু রায়হান মীর কার্যকারী সদস্য, মিজানুর রহমান হিমেল ও তারেক রহমান সুমন যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল,
রাজিব আহমেদ আহ্বায়ক পৌর ছাত্রদল,
মাসুম মিয়া আহ্বায়ক কলেজ শাখা, দিদারুল আলম ও সাদ্দাম হোসেন যুগ্ম আহ্বায়ক প্রমুখ।
বক্তারা বলেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করে স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। মাজহারুল ইসলাম এমপি নির্বাচিত হলে হোসেনপুর ও সদরের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply