1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হালুয়াঘাটে কয়লা আমদানির রাজস্ব ফাঁকির টাকায় নির্বাচন করছেন এমরান সালেহ প্রিন্স - dailyjanatarshakti
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

হালুয়াঘাটে কয়লা আমদানির রাজস্ব ফাঁকির টাকায় নির্বাচন করছেন এমরান সালেহ প্রিন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View
  1. হালুয়াঘাটে কয়লা আমদানির রাজস্ব ফাঁকির টাকায় নির্বাচন করছেন এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাটে কয়লা আমদানি-রপ্তানিতে অনিয়মের অভিযোগ, আলোচনায় যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ মদদে বিএনপির যুগ্ম মহাসচিব বিএনপি মনোনীত ময়মনসিংহ-১ আসনের সাংসদ প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।
হালুয়াঘাট উপজেলায় কয়লা আমদানি-রপ্তানি কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে। তিনি একই সঙ্গে হালুয়াঘাট কয়লা আমদানি-রপ্তানিকারক সমিতির একজন প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট মহলের দাবি, ফ্যাসিবাদী সরকারের আমলে কয়লা ব্যবসাকে কেন্দ্র করে প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা গ্রহণ, নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নেওয়ার সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন ।
৫ আগস্ট ২৪ এর পর ১৭ বছর না খেয়ে থাকা দলীয় নেতাকর্মীদের কর্মের ও তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খরচ যোগাতেই হালুয়াঘাটে কয়লা আমদানির পথ বেছে নিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স । এ বিষয়ে অনুসন্ধানে একজন উর্ধত্বন রাজস্ব বিভাগের কর্মকর্তার সাক্ষাৎের অডিও রের্কডেট তথ্য পাওয়া গিয়েছে।
এসব অভিযোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কয়লা আমদানি-রপ্তানি খাত নিয়ন্ত্রণ করে আসছে, যার ফলে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন এবং সরকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।
এ বিষয়ে ফ্যাসিস্ট আমলের যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
এদিকে গোবরাকুড়া আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতি এ.কে আজাদ বলেন দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ী ও কর্মজীবি শ্রমিক দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন কিছু টা শুরু হলেও ঝামেলার শেষ নেই। কিছু অসাধুরা বেশি মুনাফার জন্য অবৈধ ভাবে মালামাল আনা নেওয়া করার কারণে আমরা সাধারন ব্যবসায়ীরা বিপাকে পরেছি।
গোবরাকুড়া ও কড়ইতলী কয়লা আমদানি রপ্তানি কারক সমিতির উপদেষ্টা এমরান সালেহ প্রিনসকে কয়লা আমদানির রাজস্ব ফাঁকির বিষয়ে জানতে চাইলে বলেন, আমি নির্বাচন নিয়ে ব্যসত,তাই এ বিষয় আমি সঠিক অবগত নই। তবে কেও যদি অনিয়ম করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সচেতন মহল মনে করছে, কয়লা আমদানি-রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি