1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার - dailyjanatarshakti
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২ Time View

মোঃ এনামুল হক প্রতিনিধি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। বুধবার ভোরে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, মাসুম মিয়া ও পাভেল মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি ওসি ( ময়মনসিংহ দক্ষিণ) মোহাম্মদ মাহবুবুল হক জানান, মাদক ও অপরাধমুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।

অভিযানে ময়মনসিংহ ডিবি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক ও ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার ভোরে শম্ভুগঞ্জ থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মাসুম মিয়া ও পাভেল মিয়াকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুমের বিরু‌দ্ধে ২‌টি এবং পাভেল মিয়ার বিরু‌দ্ধে পূ‌র্বের ১‌টি মাদক মামলা র‌য়ে‌ছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। ৮ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি